1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আল্-মামুন হজ্জ কাফেলার উদ্যোগে হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩২৬ জন পঠিত
আল্-মামুন হজ্জ কাফেলার উদ্যোগে হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা
আল্-মামুন হজ্জ কাফেলার উদ্যোগে হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে আল্-মামুন হজ্জ কাফেলার উদ্যোগে হজযাত্রীদের নিয়ে দিন ব্যাপী হজ প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। শনিবার(২০মে) সকাল ৯টায় শহরের এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজের হল রুমে হজ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি রাজবাড়ীর পাংশা সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম।

আল্-মামুন হজ্জ কাফেলার নির্বাহী পরিচালক আলহাজ্ব মামুনার রশীদের সভাপতিত্বে কর্মশালা বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আলহাজ্ব মো: সাহাবুদ্দিন,শাহ ফরিদ দরগা মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ,ঢাকার আল জামিয়াতুল ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসার মহা পরিচালক আলহাজ্ব মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক,নুরুত তাওহীদ ফারুকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী,ময়েজ মঞ্জিল জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কবির আহমাদ,হাবিব এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের পরিচালক মাওলানা মো: মামুনুর রশিদ সহ অন্যান্যরা।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো: ইউনুস আলী মোল্লা। দিব্যাপী হজ প্রশিক্ষনে হজের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়। ফরিদপুরে আল্-মামুন হজ্জ কাফেলার মাধ্যমে এ বছর নিবন্ধিত ১৯৩ জন ব্যাক্তি পবিত্র হজ-এ অংশ গ্রহন করছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION