1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান

আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৯০৬ জন পঠিত
আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু
আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু

মাহবুব পিয়াল : ফরিদপুর শহরের অন্যতম, সুনামধন্য শিক্ষা প্রতিষ্টান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন পৌরসভার সাবেক মেয়র,বিশিষ্ট সমাজসেবক ও রাজনিতীবিদ শেখ মাহতাব আলী মেথু। গত ২৭ ফেব্রæয়ারী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দীতা করেন একজন সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু অপর জন জেলা যুবলীগের আহবায়ক ও সমাজসেবক জিয়াউল হাসান মিঠু। আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তার জানান,বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচিত ৮ জন সদস্য সভাপতি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে দেখা য়ায় উভয় সভাপতি প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন।

অর্থাৎশেখ মাহতাব আলী মেথু ৪ ভোট এবং জিয়াউল হাসান মিঠু ৪ ভোট পেয়েছেন। নিয়ম অনুয়ায়ী তাদের মধ্যে লটারী করা হয়,লটারীতে শেখ মাহতাব আলী মেথুর নাম উঠায় তাকেই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষনা করা হয়। এদিকে, সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অনেক প্রতিষ্টান ও ব্যক্তি তাকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION