1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

আগামী ২৬ শে নভেম্বর বিলনালিয়া আহলুস্ সুফ্ফা মাদ্রাসার ওয়াজ মাহফিল

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫২৩ জন পঠিত
আগামী ২৬ শে নভেম্বর বিলনালিয়া আহলুস্ সুফ্ফা মাদ্রাসার ওয়াজ মাহফিল
আগামী ২৬ শে নভেম্বর বিলনালিয়া আহলুস্ সুফ্ফা মাদ্রাসার ওয়াজ মাহফিল

স্টাফ রিপোর্টার : আগামী ২৬ শে নভেম্বর শনিবার বাদ আছর ফরিদপুর সদর উপজেলার বিলনালিয়া আহলুস্ সুফ্ফা মাদ্রাসার বার্ষীক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। জানা যায় অত্র এলাকাবাসী ও যুব সমাজের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ মাহফিলটি অনুষ্ঠিত হবে। এতে অত্র মাদ্রাসার সভাপতি মো: ফারুখ হোসেন এর সভাপতিত্বে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থেকে মাহফিলে বয়ান করবেন দক্ষিন বঙ্গের আলেম কূলের শিরোমনি, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ ঢাকার ঢালকানগর মাদ্রাসার মুহাদ্দিস ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাইখুল হাদীস কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাও: মুফতী আব্দুল গফ্ফার সাহেব (দা:বা:)।

এ ছাড়াও উক্ত মাহফিলে আরো ওয়াজ করিবেন মাদারীপুরের কালকিনী উপজেলার ভাউতলী ইসলামী মাদ্রাসার মুহতামীম হযরত মাও: মুফতী আবু আলেম সাহেব (দা:বা:), ঢাকার জামিয়া ইসলামীয়া মুসলিমবাগ এর মুহাদ্দিস হা: মাও: মুফতী খালেদ বিন মোস্তফা সাহেব (দা:বা) প্রমুখ। অত্র মাহফিল টি পরিচালোনা দায়িত্বে থাকবেন পুর্ব বিলনালিয়া বাইতুর রশিদ জামে মসজিদের ইমাম ও খতিব মো: জাহিদুল ইসলাম ও অত্র মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মামুনুর রশিদ। এ ওয়াজ মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইবোনদের জিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন মাহফিলের আয়োজনকারিগন। উল্লেখ্য এ মাহফিলে মহিলাদের পর্দাসহ বসার সুব্যাবস্থা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION