1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আওয়ামীলীগ নেতাদের যে শিক্ষা নিতে বললেন বিএনপি প্রার্থী

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ১২৪০ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর পৌরসভার নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্টানে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
রোববার বেলা বারোটায় শহরের শহরের ময়েজ মঞ্জিলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এ আহŸান জানান তিনি। এসময় তিনি ইভিএম এ আপত্তি নেই জানিয়ে সাংবাদিকদের পেশাদারিত্বের মাধ্যমে সহযোগীতা প্রত্যাশা করেন। এসময় ওই প্রার্থী নির্বাচনের পরিবেশ বর্তমানে নির্বাচনের অনুকুল রয়েছে বলেও দাবী করেন।
মতবিনিময় সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর হোসেন বিশ^াস, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ জানান, ফরিদপুর পৌর নির্বাচনে চৌধুরী নায়াব ইউসুফ ব্যতিত বিএনপির অন্যান্য যারা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা সকলেই সোমবারের (২৩ নভেম্বর) মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন।

VIDEO :

http://youtu.be/a5aNyFlCSUI

এদিকে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, গত মঙ্গলবার যুবদলের শান্তিপূর্ণ কর্মসূচী থেকে নয়জনকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পর তাদেরকে ছেড়ে দেয়ার আশ^াস দেয়া হলেও পরবর্তীতে তাদের বিরুদ্ধে পৌর নির্বাচন চানচালের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়। এতে আরো অজ্ঞাত ২১০ জনকে আসামী করা হয়েছে। এটি কোন অশুভ বার্তা কিনা সেটিও ভাবনার বিষয়।
তিনি বলেন, জনগণ আমাদের সাথে রয়েছে। একজন যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য তারা উম্মুখ হয়ে আছেন। অতীতে যারা ক্ষতার অপব্যবহার ও দুর্নীতি করেছে তারা এখন বিতাড়িত। আশাকরি এখন যারা আছেন তারা এ থেকে শিক্ষা নিবেন। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ফরিদপুর পৌরসভার পরিধি যতোটা বেড়েছে নাগরিকগণ ততোটাই সেবা হতে বঞ্চিত হয়েছেন। সিটি কর্পোরেশনের করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে পৌরবাসীর উপর। অপরিকল্পিত নগরায়ণে জনগণ দুর্ভোগের শিকার। নির্বাচিত হলে সবধরনের দুর্ভোগ নিরসণে কাজ করবো। শিঘ্রই আমরা নির্বাচনী ইশতেহারে এসব পরিকল্পনা জানানো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION