1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

অর্থ আত্মসাৎ : ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক কারাগারে

  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৯ জন পঠিত
অর্থ আত্মসাৎ : ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক কারাগারে
অর্থ আত্মসাৎ : ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক কারাগারে

স্টাফ রিপোর্টার : অর্থ আত্মসাতের মামলায় ফরিদপুরের বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আব্দুল হামিদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকালে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তা-কর্মচারীদের গ্রাচুয়েটির ৫০ লাখ টাকা চেকের মাধ্যমে তুলে আত্মসাৎ করেন মর্মে তার নামে একটি মামলা করেন সংস্থাটির বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কুদ্দুসুর রহমান। যার মামলা নং: সদর সিআর-৮৪৪/২০২২। এ মামলায় হাইকোর্ট থেকে অন্তর্র্বতীকালীন ৬ সপ্তাহের জামিনে ছিলেন অলিয়ার রহমান।

পরে আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবীর মাধ্যমে ফরিদপুরের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান খানের বিরুদ্ধে এ পর্যন্ত অর্থ আত্মসাৎ এর তিনটি মামলা দায়ের করা হয়েছে। আরও কিছু মামলা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান বাদী পক্ষের এ আইনজীবী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION