1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জায়গার উপরে অবস্থিত মিলিটারি কলেজিয়েট স্কুল, ফরিদপুর এর ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যমান ক্যাডেট কলেজ গুলোর অনুরূপ পরিবেশে ক্যাডেটদের একাডেমিক শিক্ষার পাশাপাশি চারিত্রিক গুণাবলী বিকাশ নৈতিকতা নেতৃত্ব দেশপ্রেম দায়িত্ববোধ শৃঙ্খলা ক্রীড়া ডিজিটাল লিটারেসিসহ অন্যান্য পাঠদান করা হবে।

মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এমসিএসএফ এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তির কার্যক্রমের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষা কার্যক্রম শুরু হয়। এদিকে গত ২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকর উজ-জামান আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের ফলোক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন।

দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দক্ষ ও দেশপ্রেমিক মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে তাদের এই শিক্ষা কার্যক্রম। যা যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।
এছাড়াও মিলিটারি প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থান, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবা খাতের বিকাশ সৃষ্টি হবে। মানসম্মত ও টেকসই শিক্ষা ব্যবস্থা বিস্তারের পাশাপাশি প্রতিষ্ঠানটি ফরিদপুরের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।


আরো কিছু অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে আগামী ২০১৮ সালের শিক্ষাবর্ষ থেকে গার্লস উইং শাখা খোলা হবে।
সংবাদ সম্মেলনে এমসিএসএফ এর অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয় ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদেরকে আধুনিক ও নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠানটি ঘুরে দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION