1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীর বস্তাবন্দি অর্ধ গলিত নারী লাশের পরিচয় মিলেছে

  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৫৭৫ জন পঠিত

এস. এম. রুবেল, বোয়ালমারী ব্যুরো :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামের মাঠের পাট ক্ষেত থেকে উদ্ধার করা বস্তাবন্দি নারীর অর্ধ গলিত লাশের পরিচয় সনাক্ত হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আলম জানান, মঙ্গলবার বিকালে নিহত ওই নারীর চাচী মিনি বেগম নিহতের হাতের একটি আঙ্গুলের আংশিক কাটা দেখে সনাক্ত করেন। তিনি জানান ওই নারীর নাম মোরসালিনা বেগম, বয়স ২৫ বছর। সে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের চুকিনগর গ্রামের মতিয়ার মন্ডলের মেয়ে। মোরসালিনার মা মারা গেছেন, আর বাবা প্যারালাইজডে অসুস্থ।

মোরসালিনার চাচী মিনি বেগম আরো জানান, পাঁচ বছর আগে একই উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের বাদশা শেখের পুত্র ইসমাইল শেখের সাথে বিয়ে হয়। চার বছর বয়সী ছেলে রয়েছে। গত শুক্রবার মিনির শশুরবাড়ীর পক্ষ থেকে জানানো হয় মিনিকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না।

তিনি আরো জানান, স্বামীর পরিবারের লোকজন প্রায়শ মিনির উপর অত্যাচার ও মারধর করতো।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার বাসিন্দারা মাঠের পাট ক্ষেতে বস্তাবন্দি অবস্থায় লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি অর্ধ গলিত এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিলো। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION