1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পালিয়েও বাঁচতে পারলোনা, পুলিশের হাতে ধরা

  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৪০২ জন পঠিত

পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক সদরপুর থানা পুলিশ কর্তৃক সিআর মামলা নং-২৮০/২০০০, ধারা-১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৩/৪ এর ০৩ (তিন) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার।

আসামী মোঃ নিজামুল ইসলাম (৪০),পিং-মৃত ছাহের মোল্লা, সাং মুন্সীর চর, ইউপি- ঢেউখালী, থানা-সদরপুর, জেলা- ফরিদপুর এর সিআর মামলা নং-২৮০/২০০০ খ্রিঃ, ধারা-১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৩/৪ মূলে ০৩ (তিন) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী। উক্ত আসামী দীর্ঘদিন এলাকার বাহিরে পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে ঢাকা জেলার দোহার থানা চরনোটাখোলা এলাকায় অবস্থান করার সংবাদ পেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই শ্রীবাস গাইন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অদ্য ইং-১৩/০৬/২১ তারিখ ঢাকা জেলার দোহার থানা পুলিশের সহায়তায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে সদরপুর থানায় পুলিশের স্কটের মাধ্যমে নিয়ে আসেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২নং আমলী আদালত, ফরিদপুর বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION