1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

নৌকার চমক পলাশ বিশ্বাস!

  • Update Time : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১০০৫ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন জনপ্রিয় দুই চেয়ারম্যান প্রার্থী। একজন ১০ নম্বর ময়না ইউনিয়নে পলাশ বিশ্বাস। তিনি আওয়ামী মৎস্যজীবীলীগের ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য, ময়না ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মৎস্যজীবী হিসেবে ৫ বার জেলা চ্যাম্পিয়ন। অপরজন ৭ নম্বর পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি সদস্য মো. সোলাইমান মোল্যা। মেয়াদ শেষ হওয়ার আগেই ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল মারা যাওযায় সোলাইমান মোল্যা প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। গত বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়না ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে পলাশ বিশ্বাস রাতে এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা সাতৈর বাজারে জড়ো হয়। এ সময় হাজারো লোকজন পলাশ বিশ্বাসকে নিয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে গোহাইলবাড়ি-গৌরিপুর-হাটখোলার চর হয়ে ময়না ইউনিয়ন পরিষদ চত্বরে রাতে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, নৌকার প্রার্থী পলাশ বিশ্বাস, ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক লুৎফর রহমান মৃধা, যুবলীগের সভাপতি জিয়াউর রহমান লিংকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ, সংশ্লিষ্ট ওয়ার্ড আ.লীগের সভাপতি মান্নান বিশ্বাস ও সাধারণ সম্পাদক ফিরোজুল হাসান প্রমুখ । নেতাকর্মীরা পলাশ বিশ্বাসকে নৌকার মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION