1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

সদরপুরে গৃহবধুর আত্মহত্যা

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৬৬৬ জন পঠিত
সদরপুরে গৃহবধুর আত্মহত্যা
সদরপুরে গৃহবধুর আত্মহত্যা

মোঃ হুমায়ুন কবির (তুহিন) : ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের কিতাবদী মাতুব্বরের ডাঙ্গী গ্রামে শ্বশুর বাড়িতে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে রাজিব খালাসীর স্ত্রী সোনীয়া আক্তার (২৮) নামের ওই গৃহবধু বিষ পানে আত্মহত্যা করে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে রাগের বশত ঘরে থাকা কীটনাশক পান করে।

পরে স্থানীয় লোকজন তাকে সদরপুর স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করলে রোগীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করেণ। ফরিদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সোনীয়া আক্তার মৃত্যুবরণ করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধুর বিষ পানে আত্মহত্যা করে, খবর পেয়ে এস.আই. জমিরউদ্দিন ঘটনাস্থল গিয়ে লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং- ০৭ তাং ০৯-০৩-২০২২ইং।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION