1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে ইউপি চেয়ারম্যানের নিহত শিশু পুত্রের জানাজার মানুষের ঢল

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৫৯৭ জন পঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে গত বুধবার ঘাতকের হাতে নৃশংসভাবে নিহত হওয়া ঢেউখালীর ইউ.পি চেয়ারম্যানের শিশু পুত্র রাফসানের জানাজায় মানুষের ঢল নেমেছিল। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় সদরপুর স্টেডিয়াম মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ এর সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন , আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যন ও গন্যমান্য হাজার হাজার ব্যক্তিবর্গ। দুপুরে রাফসানের লাশ মেডিক্যাল পরীক্ষার পর সদরপুর পৌছিলে এক স্বজনদের কান্নায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণার সৃষ্টি হয়।
গ্রাম্য শালিসকে কেন্দ্র করে গত বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতীর সদরপুরের বাসা বাড়িতে ঢুকে তার স্ত্রী সন্তানকে কুপিয়ে আহত করে এরশাদ মোল্লা নামের এক ঘাতক। সদরপুর হাসপাতালে নেয়ার পথেই রাফসান বয়াতী (১০) এর মৃত্যু হয়। আহত স্ত্রী রত্না (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দিকে রাফসান হত্যার ঘাতক এরশাদ মোল্যা গত বুধবার সন্ধায় ৭টায় উপজেলার আটরশি টিএনটি টাউর থেকে লাফ দিয়ে আত্নহত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION