1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পর্ন

  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৯৭০ জন পঠিত
চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পর্ন
চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পর্ন

মো.মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম ওরফে সামু মন্ডল (৭৩) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (১৪মে) সকাল ১১টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পাশ্ববর্তি হাজিডাঙ্গী মাদরাসা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফখরুদ্দিন মাষ্টার, মো. ইছাহাক মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিতসহ পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা সালাম গ্রহণ করেন ও ফরিদপুর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

মরহুমের জানাযা নামাজে চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. জিয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও আতœীয়সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি গতকাল শুক্রবার রাতে অসুস্থ হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION