1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির

নগরকান্দায় রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ২০ টি পরিবার

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৫০১ জন পঠিত
নগরকান্দায় রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ২০ টি পরিবার
নগরকান্দায় রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ২০ টি পরিবার

নগরকান্দা সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মধ্য-শাকপালদিয়া গ্রামের ছিমেলের খালপারের সড়কটি এলাকার প্রভাবশালী একটি মহল বন্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাকপালদিয়া গ্রামের শুকুর মোল্লার ছেলে ছমির মোল্লা ও কবির মোল্লা এবং তাদের লোকজন সড়কের উপর পাটকাঠির পালা দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন। এতে এলাকার অন্তত ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর, ভুক্তভোগীদের পক্ষে একটি লিখিত অভিযোগ দিয়েছেন শাকপালদিয়া গ্রামের আঃ ছত্তার শেখের ছেলে মোঃ আজিজুল হোসেন (রানা)।

আজিজুল হোসেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোকজন চলাফেরা করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা রাস্তা দিয়ে যাতায়াত করে। গ্রামের সকলেই রাস্তা ব্যবহার করে মাঠের যাবতীয় ফসল বাড়িতে আনা-নেওয়াসহ বিভিন্ন হাট বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যায়। কিন্তু শাকপালদিয়া গ্রামের ছমির মোল্লা ও তার লোকজন, দীর্ঘ ১৭ দিন ধরে সর্বসাধারনের যাতায়াতের রাস্তাটি জোর পূর্বক পাটকাঠির পালা দিয়ে বন্ধ করে রেখেছে। এতে করে কেউ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেনা। গ্রামের সকলেই বর্তমানে চরম ভোগান্তির মধ্যে দিন যাপন করছে। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না।

জরুরী কোন কাজে কেউ কোন ভাবেই যেতে পারছে না। কেউ অসুস্থ হয়ে পড়লে, তাকে হাসপাতালে নেওয়ারও কোন ব্যবস্থা নাই। তাকে বার বার রাস্তা থেকে পাটকাঠির পালা সরানোর কথা বলা হলেও সে কারো কোন কথা শোনে না। সে জোর পূর্বক পেশি শক্তির বলে সরকারি রাস্তা বন্ধ করে রেখেছে। বিষয়টি স্থানীয় ভাবে সমাধান না হওয়ায় সকলের পরামর্শে বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছি।

অভিযোগের সত্যতা স্বীকার করে ছমির মোল্লা বলেন, এই রাস্তা দিয়ে এলাকার শত শত মানুষ চলাচল করে। কিন্তু রাস্তার পাশের কয়েকটি গাছের কারনে রাস্তার উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। গাছ গুলো কেটে না নেওয়ায়, আমি রাগ করে রাস্তা বন্ধ করে রেখেছি। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION