1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৬১৭ জন পঠিত
সালথায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সালথায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নছিমনের মূখোমূখি সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত জিহাদ কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে প্রধান সড়ক দিয়ে পূর্ব দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে চেয়ারম্যান বাড়ির রাস্তা থেকে আসা নছিমনের মূখোমূখি সংঘর্ষ বেধে রাস্তার উপর ছিটকে পড়ে।

এতে মোটরসাইকেলে থাকা জিহাদ মোল্যা, সোহেল শেখ ও বন্যা আক্তার (১৪) আহত হয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে জিহাদ মোল্যা মারা যায়। বাকি দুজনের অবস্থা আশংকাজনক। এদিকে লোকজন আসার আগেই ঘাতক নছিমন চালক নছিমন নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, মোটরসাইকেল ও নছিমন দূর্ঘটনায় জিহাদ নামে একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। ঘটনাস্থল থেকে ভাঙ্গা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION