1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

প্রেমিকার উপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৫৮৪ জন পঠিত
প্রেমিকার উপর অভিমান করে কিশোরের আত্মহত্যা
প্রেমিকার উপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় হৃদয় রায় (১৫) নামের এক কিশোর প্রেমিকার উপর অভিমান করে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এঘটনা ঘটে। হৃদয় ওই গ্রামের কানাই লাল রায়ের ছেলে। পেশায় একজন কামার ছিলো। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হৃদয়ের মা বাড়িতে ছিলো না। গৌড়দিয়া এলাকায় একটি গানের অনুষ্ঠানে ছিলো। আর বাবা ছিলো বাড়ির সামনে চায়ের দোকানে। বাড়ি ফাঁকা পেয়ে হৃদয় বক্সে গান চালিয়ে ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, একটি মেয়ের সাথে হৃদয়ের প্রেম ছিলো। ঘটনার দিন হয়তো প্রেমিকার সাথে ফোনে কথাকাটাকাটির এক পর্যায়ে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় হৃদয়। তবে প্রেমিকার পরিচয় কেউ জানায়নি। নিহতের পরিবার সুত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর হৃদয় বাড়ির সামনে চায়ের দোকানেই বসে সময় কাটায়। ঘটনার দিন সন্ধ্যায় তাকে চায়ের দোকানে না দেখে হৃদয়ের বাবা তাকে খুজতে বাড়ি যায়, গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ।

তখন ঘরের ফাসা দিয়ে হৃদয়কে ফ্যানের সাথে ঝুলন্ত দেখে চিৎকার দেয়। তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ঢুকে দেখে সে মারা গেছে। একমাত্র সন্তান হারিয়ে পাগল প্রায় মা-বাবা। সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION