1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এবার আওয়ামীলীগ নেতা শ্রীঘরে

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১৬৫১ জন পঠিত

সালথা অফিস:
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউপি সদস্য সিরাজ বিশ^াসের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের মামলায় আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান টুকু ঠাকুর (৫৬) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সোনাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। সে খারদিয়া গ্রামের মৃত গোলাম রসুল ঠাকুরের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের ইলিয়াছ কাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন খা ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান টুকু ঠাকুরের নির্দেশে ৫০/৬০জন লোক দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও লাঠিসোঠা নিয়ে ১৩ জুলাই সন্ধ্যায় ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও উজিরপুর গ্রামের সিরাজ বিশ^াসের বাড়িতে অর্তকিতভাবে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় ইউপি সদস্য সিরাজ বিশ^াস বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে সালথা থানায় একটি মামলা দায়ের করেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ইউপি সদস্যর বাড়িতে হামলার মামলা ও পুলিশ অ্যাসল্ট মামলার আসামী নুরুজ্জামান টুকু ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION