1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫৭৯ জন পঠিত
বোয়ালমারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোয়ালমারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর সেখ (৫৭)। সে পার্শ্ববর্তী সালথা উপজেলার উথলী গ্রামের আ. রহিম সেখের ছেলে। জাহাঙ্গীর বোয়ালমারী থানায় দায়েরকৃত অপর একটি মাদক মামলারও আসামী। এ ঘটনায় রবিবার রাতে জাহাঙ্গীর সেখের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

জানা যায়, রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর গ্রামে অবস্থিত প্রিয়ভাষিণী উচ্চ বিদ্যালয়ের সামনে জাহাঙ্গীর ইয়াবা বিক্রি করার জন্য ঘোরাঘুরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ সময় ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক কবির আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।

এ ব্যাপারে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মুক্তার হোসেন বলেন, ৫০ পিস ইয়াবা বড়িসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘ তিন বছর ধরে ওই এলাকায় মাদক বেচাকেনা করছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক কবির আহমেদ বাদি হয়ে রবিবার রাতেই বোয়ালমারী থানায় মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION