1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে প্রতিমা ভাংচুরকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৭২০ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট গ্রামে জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, অধ্যাপক দেবপ্রসদ রায়ের পারিবারিক মন্দিরের কালি প্রতিমাসহ তিনটি প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজারে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও বাগাট ইপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সনাতন ধর্মালম্বীরা সহ বিভিন্ন ধর্ম ও শ্রেনী পেশার কয়েকশত নারী পুরুষ অংশ নেন।
বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ কুমার সাহা প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা, অবিলম্বে প্রতিমা ভাংচুরকারীদের চিহ্নিত করে আচক ও বিচারের মুখোমুখী করার দাবী জানান।
উল্লেখ্য, গত ০৮ এপ্রিল দিবাগত রাতে কে বা কারা মধুখালীর বাগাট গ্রামে জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবপ্রসদ রায়ের পারিবারিক মন্দিরের কালি প্রতিমার মাথা এবং হাত ও লক্ষী এবং স্বরস্মতী প্রতিমার হাত ভেঙ্গে ফেলে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION