1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধুখালীতে সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৭১৭ জন পঠিত
মধুখালীতে সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ
মধুখালীতে সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ

শাহজাহান হেলাল : ফরিদপুরের মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠান মালায় গণমাধ্যম কর্মীদের কোন মূল্যায়ন বা বসার জায়গা না রাখায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবী করেন মাঠে বীরমুক্তিযোদ্ধা, অফিসারবৃন্দ, অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধিজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেইর নির্ধারিত টেবিলে প্লেকার্ড লাগানো থাকলেও সাংবাদিকদের কোন বসার জায়গা রাখা হয়নি।

ফলে গণমাধ্যম কর্মীরা কিছুক্ষণ দাড়িয়ে থেকে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। তাছাড়া অনুষ্ঠানটি জুড়েই চিল অব্যবস্থাপনায় ভরা। যা আগের কোন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে এ ধরনের অব্যবস্থাপনা দেখা যায়নি। এ ব্যাপারে মধুখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল ক্ষোভের সাথে বলেন, সাংবাদিকরা জাতীয় দিবস থেকে উপেক্ষিত। আমরা তীব্র প্রতিবাদ জানাই।

এ ছাড়া তিনি এক প্রকার অব্যস্থাপনার কথা উল্লেখ করে বলেন, অনেক রাজনৈতিক নেতা, পৌরসভার কাউন্সিলররা ও বসার কোন জায়গা না পেয়ে ফিরে যেতে দেখা যায়। মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানান। তাছাড়া সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানেও তেমন শৃঙ্খলা ছিল না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকদের বসার জন্য সুধীজনের পাশে প্লেকার্ড দেওয়া ছিল। হয়তো পাবলিক সেটি ফেলে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION