1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সদরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭৩৮ জন পঠিত

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর :

‘‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্যাবের সহযোগিতায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহম্মদ ওমর ফয়সল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী। সঞ্চলনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্যাবের সভাপতি আঃ মজিদ মিয়া। পরে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাক শোভাযাত্রা করে ভোক্তার অধিকার ও করণীয়র উপর প্রচার-প্রচারণা চালানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION