1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারি, যুবক নিহত

  • Update Time : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১২৪০ জন পঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে পতন্দরডাঙ্গী গ্রামে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক যুবক নিহত ও দুই জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত রাসেল (২৩) শেখ ছন্দু শেখের ছেলে। আহত ছন্দু শেখ (৫০) ও তার স্ত্রী আফরোজা বেগম (৪০) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধায় ।
জানা গেছে, একই গ্রামে ছন্দু শেখের হাঁস প্রতিবেশি হাসেম খানের ধান ক্ষেতে গিয়ে প্রতিদিন ধান ক্ষতি করে। উক্ত ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পরিবারের মাঝে কয়েকদিন যাবৎ কথাকাটা এবং ঝগড়া হয়। শনিবার সন্ধায় দু’পরিবারের মাঝে কথা কাটাকাটির এক পর্যায় দেশীয় লাঠিশোটা নিয়ে হামলা করলে অস্ত্রের আঘাতে ঘটনা স্থলে রাসের শেখ গুরুতর আহত হয়। গুরুত্বর অবস্থা আহত রাসেলকে হাসপাতালে নেয়ার সময় মৃত্যু হয়। ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে সদরপুর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি জানান, মারামারির ঘটনায় নিহত রাসেলের লাশ ময়না তদন্তেরে জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল হাসপাতের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION