1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

১০০ কোটি টাকার তক্ষক বনে ছেড়ে দিলো পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১১১১ জন পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ কাদের শেখ এর নেতৃত্বাধীন আলফাডাঙ্গা থানা পুলিশের একটি টিম ০৬/০৭/২০২১ খ্রিঃ দুপুর অনুমান ১৪.২০ ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদ পান, আলফাডাঙ্গা থানাধীন টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি সাকিনে জনৈক জাহিদ শেখ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি বিরল প্রজাতির প্রাণী তক্ষক ক্রয় বিক্রয় করার জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এই টিম অনতিবিলম্বে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিগন তক্ষক রক্ষিত একটি ব্যাগ গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এলাকার লোকজনের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ কাদের শেখ উক্ত ব্যাগটি তক্ষক সহ (লম্বা অনুমান ১৩ ইঞ্চি) উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত ক্রমে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মোঃ ওয়াহিদুজ্জামান, অফিসার ইনচার্জ, আলফাডাঙ্গা থানা, ফরিদপুর প্রানীটিকে অবমুক্ত করেন। লোক্মুখে প্রাণীটির কথিত মূল্য ১০০,০০,০০,০০০ (একশত কোটি) টাকা।  এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার সাধারণ ডায়েরী নং- ২৬৪, তারিখঃ ০৮/০৭/২০২১ খ্রিঃ লিপিবদ্ধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION