1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুর চিনিকল বেসরকারীখাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬২ জন পঠিত
ফরিদপুর চিনিকল বেসরকারীখাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ
ফরিদপুর চিনিকল বেসরকারীখাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ

মধুখালী সংবাদদাতা : মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল বেসরকারী খাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,কৃষি বিভাগের কেন্দ্র পরিচালক নির্মল কুমার সরকার,পরিবহন শাখার কামালউদ্দিন।

এ সময় শ্রমজীবী ইউনিয়নের অর্থ সম্পাদক মনিরুজ্জামান, বৃহত্তর প্রশাসন ও হিসাব বিভাগের সদস্য মতিয়ার রহমান মিঞা। ফরিদপুর চিনিকল বেসরকারী খাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চিনিকল এরিয়া প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর হাতে গড়া বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটি বেসরকারী খাতে না দিয়ে সরকারী পৃষ্ঠপোষকতায় রেখে লাভজনক করতে হবে। চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। এ বছর চলতি রোপন মৌসুমে আখ রোপনের হার ভালো,তাই এ মিলটিকে বাচিঁয়ে রাখতে সরকারের সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানান। উল্লেখ্য,ফরিদপুর চিনিকলটি বেসরকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ নেওয়ার প্রক্রিয়া করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION