1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৩ জন পঠিত
মধুখালীতে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান
মধুখালীতে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান

স্টাফ রিপোর্টার : দেশের ডালের চাহিদা মেটাতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ডাল ফসলের আবাদের আহ্বান জানিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়ায়। সোমবার দুপুরে মাঠ দিবসে সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

অনুষ্ঠানে ডালের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প মাদারীপুরের প্রকল্প পরিচালক ডঃ মোঃ সালেহ উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হারুন অর রশিদসহ কৃষি বিজ্ঞানী ও কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন এ অঞ্চলে এক সময় বিপুল পরিমাণ ডাল ফসলের আবাদ করা হলেও কয়েক বছর আগে ডাল ফসলের আবাদ কমে যায় ক্ষতির অজুহাতে। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন গবেষণা বিভাগের উদ্ভাবিত বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দুই শতাধিক কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।

মধুখালীতে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান

মধুখালীতে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION