1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মানুষের জান-মাল ও সরকারী সম্পদ ধ্বংশকারীদের ছাড় দেওয়া হবে না-জেলা প্রশাসক

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৭০ জন পঠিত

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার(পিএএ) বলেছেন, মানুষের জান-মালের ক্ষতি করে কেউ পাড় পাবে না। সরকারী সম্পদ ধ্বংশকারীদের ছাড় দেওয়া হবে না। আইনশৃংখলার অবনতি করলে তার পরিনতি খুবই খারাপ হবে। যার যার অবস্থান হতে সরকারী কাজে সহযোগিতা করবেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন। অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি ৩০ অক্টোবর সোমবার দুপুরে মধুখালী উপজেলা আধুনিক মিলনায়তনে ‘জেলা কোর’ কমিটির সাথে জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনিও আর বলেন, সবকিছুরই একটা সময় আছে। নির্বাচনেরও একটা সময় আছে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে,তার আগেই পরিবেশ নষ্ট করলে আমরা কঠোর হতে বাধ্য হব। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট মানুষ হতে হবে, আর সুশিক্ষিত হতে হবে। আমাদের শিক্ষার হার বাড়লেও মান কিন্তু নি¤œগামী। এর থেকে বেড়িয়ে আসতে হবে। তিনি মাশরাফির নাম উল্লেখ করে বলেন,খেলতে নেমে প্রতিপক্ষকে দূর্বল ভাবলে হবে না, প্রতিপক্ষের চোঁখে চোঁখ রেখে খেলতে হবে, প্রতিপক্ষকে নূন্যতম ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান(পিপিএম), র‌্যাব-৮ এর ফরিদপুরের কমান্ডার ল্যাফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন, সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নাজমুল হক,মধুখালী উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ,মোর্শেদা আক্তার মিনা,সহকারী পুলিশ সুপার(মধুখালী সার্কেল) মোঃ মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব,বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম,উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান,বাগ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান, মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, অধ্যক্ষ নাজির হোসেন মৃধা, প্রধান শিক্ষক অলোকা বিশ^াস,মীর নাজমুল হোসেন প্রমুখ। মতবিনিময় সভায়জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION