1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪৪০ জন পঠিত
১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. সাকিল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ওই যুবককে (০৬ আগস্ট) রবিবার সকালে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। সাকিল কুমিল্লার বাহ্মণপাড়া থানার শশীদল এলাকার কামাল হোসেনের ছেলে।

এর আগে (০৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আতাদী এলাকার ভাঙ্গা টোল প্লাজার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সাকিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সার্বিক পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে আসামীর দুই পায়ের মাঝে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভিতর কসটেপে মোড়ানো পলিথিনের দুইটি পোটলা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। সাকিল কুমিল্লা হতে গাঁজা সংগ্রহ করে ভাঙ্গা থানার বিভিন্ন স্থানে সরবরাহ করে।

শামীম হোসেন বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে রবিবার (০৬ আগস্ট) সকালে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION