1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় মশার কয়েলে প্রতিবন্ধীর চারটি ছাগল ভষ্মিভুত

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৮৫৬ জন পঠিত
সালথায় মশার কয়েলে প্রতিবন্ধীর চারটি ছাগল ভষ্মিভুত
সালথায় মশার কয়েলে প্রতিবন্ধীর চারটি ছাগল ভষ্মিভুত

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় মশার কয়েলের আগুনে খোরশেদ মাতুব্বর নামে এক প্রতিবন্ধীর চারটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই প্রতিবন্ধীর পরিবার অসহায় হয়ে পড়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী খোরশেদ মাতুব্বর বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে আছি।

আমার চার ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। ছেলেরা যার যার মতো উপার্জন করে চলে। আমি, স্ত্রী ও মেয়েকে নিয়ে আলাদা থাকি। কিন্তু আমার উপার্জন করার সক্ষমতা নেই। আমার স্ত্রী হাঁস-মুরগি ও ছাগল লালন-পালন করে জীবিকা নির্বাহ করে। তিনি বলেন, মঙ্গলবার রাতে রান্নাঘরের ভেতরে চারটি ছাগল বেধে রেখেছিলাম। পরে সেখানে একটি মশার কয়েল জ্বালিয়ে রাখি। রাত ১১টার দিকে হটাৎ রান্নাঘরে আগুন লেগে যায়। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

এতে রান্না ঘরটিসহ চারটি ছাগলই পুড়ে ছাই হয়ে যায়। আমার একমাত্র আয়ের মাধ্যমও আজ পুড়ে ছাই হয়ে গেল। ভাওয়াল ইউপি চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, আগুনে প্রতিবন্ধী খোরশেদের রান্নাঘরে চারটি ছাগল পুড়ে মারা গেছে বলে শুনেছি। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নিয়ে ওই প্রতিবন্ধীর পাঁশে দাড়াবো। সরকারিভাবে অনুদান পৌছে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION