1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্ত্রীর দেয়া মামলা খারিজের পর দুধ দিয়ে গোসল

  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৪৫৫ জন পঠিত
স্ত্রীর দেয়া মামলা খারিজের পর দুধ দিয়ে গোসল
স্ত্রীর দেয়া মামলা খারিজের পর দুধ দিয়ে গোসল

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রী দেয়া মামলা নিষ্পত্তি হওয়ায় সিরাজ শেখ নামের একজন অটোভ্যান মিস্ত্রী দুধ দিয়ে গোসল করাতে এলাকায় অচাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা গ্রামের সিরাজ শেখের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে ১ মন দুধ দিয়ে গোসল করে পাক পবিত্র হয়ে মোনাজাত করে সকল প্রকার অপরাধ থেকে নিরাপদ থাকার অঙ্গিকার করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, সিরাজ শেখ ও ইতি দম্পতি ১৩ বছর ধরে ঘর সংসার করেন। তাদের ১১ বছর বয়সী একটি ছেলে রয়েছে। বাইখীর গ্রামের আফসার শেখের মেয়ে ইতি বেগম (২৮) ও মুজিবর শেখের ছেলে সিরাজ শেখ (৩৫) এর বাড়ি একই গ্রামে। গত দুই বছর যাবত তাদের সংসারে ফাটল ধরে। পরে তাঁর স্ত্রী ফরিদপুর বিজ্ঞ আদালতে শিশু ও নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা দায়ের করেন। গত ৯মে এ মামলা নিষ্পত্তি করা হয়।

এ বিষয়ে সিরাজ শেখ বলেন, আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে নগদ ৭০ হাজার টাকা ও তার বাবার কাছে ২ লাখ ৬৫ হাজার পাওনা টাকায় মিটমাট করা হয়েছে। তবে এ ডিভোর্স দেয়া স্ত্রী আমার অনেক টাকা পয়সা নষ্ট করেছে, এবং প্রচন্ড আকারে জ্বালাযন্ত্রণা দিয়েছে। তাই যখন ভেজাল সৃষ্টি হয়েছে তখই নিয়ত করে ছিলাম এ ভেজাল থেকে মুক্তি পেলে ১মন গরুর দুধ দিয়ে গোসল করবো, এবং এ বছরেই ওমরাহ্‌ হজ্ব পালন করবো।

তাই দুধ দিয়ে গোসল করেছি। এসময় উৎসুক জনতা ভীড় করে তাঁর গোসল দেখেন। এনিয়ে ইতি বেগমের পরিবার কোন কথা বলতে রাজি না হওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। চতুল ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজ শেখ ও ইতি বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। এ ঘটনা থেকে নিষ্পত্তির কারণে সিরাজ দুধ দিয়ে গোসল করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION