1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথায় নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললো প্রবাস ফেরত তরুণ

  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৬২৮ জন পঠিত
সালথায় নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললো প্রবাস ফেরত তরুণ
সালথায় নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললো প্রবাস ফেরত তরুণ

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন মো. মহিদুল শেখ (২৫) নামে এক প্রবাস ফেরত তরুণ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সুলমানসেন গ্রামে এ ঘটনা ঘটে। ম‌হিদুল ওই গ্রামের মৃত কু‌সেই শেখের ছেলে। তবে কি কারণে তিনি পুরুষাঙ্গ কেটেছেন তা সঠিকভাবে বলতে পারেনি কেউ। মহিদুল চার ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। তিনি এখনো বিয়ে করেনি।

মহিদুলের বড়ভাই জাহিদ শেখ জানান, মহিদুল দীর্ঘদিন সৌদি আরবে ছিল। সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গত ৩ মাস আগে দেশে ফেরত আসে। বাড়িতে আসার পরেও তিনি মানসিকভাবে অসুস্থ্য ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মহিদুল তার নিজের ঘরে ডাক-চিৎকার শুরু করেন। এ সময় পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখেন, তিনি নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছে। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

পরে তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাতেই মহিদুলকে নিয়ে ঢাকায় আসি। বর্তমানে মহিদুল সুস্থ আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। আটঘর ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন, ছেলেটা কি কারণে তার নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছে তা এখনো জানতে পারিনি। তবে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION