1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সদরপুরে সিহাব হত্যার মূলআসামীসহ ৩ জন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৭৭১ জন পঠিত
সদরপুরে সিহাব হত্যার মূলআসামীসহ ৩ জন গ্রেফতার
সদরপুরে সিহাব হত্যার মূলআসামীসহ ৩ জন গ্রেফতার

মোঃ হুমায়ুন কবির (তুহিন) : ফরিদপুরের সদরপুরে সিহাব হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মূল আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।  বৃহস্পতিবার সকালে তাদের ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা আসামীরা হচ্ছেন নগরকান্দার উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের চানমিয়ার পুত্র শিপন শেখ (২৬), একই গ্রামের হাবিবুর রহমান খানের পুত্র কামরান খান (১৯) ও ফুলসূতি ইউনিয়নের জহর আলীর পুত্র নজরুল ইসলাম (৪২)। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে আটরশি দরবার শরীফ থেকে সিহাব ফকির (৩৬) অটোযোগে সদরপুর আসার পথে খোকারমোড় এলাকা থেকে ছুরিকাঘাত করলে, স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

মামলায় অভিযুক্ত ৩ আসামীকে সিসি ক্যামেরার সূত্রধরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এ ব্যাপারে সিহাবের বড় ভাই পিয়াল ফকির বাদী হয়ে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION