1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

বোয়ালমারীতে বিষপানে গৃহবধূর মৃত্যু

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৫২৬ জন পঠিত
বোয়ালমারীতে বিষপানে গৃহবধূর মৃত্যু
বোয়ালমারীতে বিষপানে গৃহবধূর মৃত্যু

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্বামী, শাড়ীর সাথে অভিমান করে গৃহবধূর ঘাষ মারার ওষুধ খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ফরিদপুর শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ইছাখালী গ্রামের মো. তারিকুল শেখের স্ত্রী কবিতা আক্তার (২০) স্বামী, শাশুড়ীর সাথে অভিমান করে গত শনিবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে ঘাস মারা ওষুধ পান করে।

সে অসুস্থ হলে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় চিকিৎসার জন্য রিফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে গত রবিবার ঢাকা পোস্তখোলা রাত সোয়া ১০টার দিকে পৌঁছালে পথের মধ্যেই সে মারা যায়।

তার লাশ বাড়িতে আনলে খবর পেয়ে রবিবার রাতেই জয়নগর ফাড়ির পুলিশ লাশ উদ্ধার করে জিডি মূলে ময়না তদন্তের জন্য ফরিদপুর পাঠান। লাশ উদ্ধারকারী কর্মকর্তা জয়নগর পুলিশ ফাঁড়ির এসআই মো. আসলাম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে জিডিমূলে ময়না তদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION