1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাস থেকে নামিয়ে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৯১৫ জন পঠিত
বাস থেকে নামিয়ে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩
বাস থেকে নামিয়ে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ; ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী একটি বাসের যাত্রী মাদ্রাসা পড়ুয়া ১৩ বছরের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ওই বাসের কন্ডাক্টর ও হেলপার সহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা কালাম শেখ বাদি হয়ে সোমবার বিকেলে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মেয়েটিকে শারিরীক পরীক্ষা ও চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো, প্রচেষ্টা পরিবহনের কন্ডাক্টর আসিফ সরদার (২২), হেলপার রাকিব মাতুব্বর (২৪) ও তার মা লিলি বেগম (৫০)।

মেয়েটির দুলাভাই সুমন আহমেদ জানান, তার শালিকা ঢাকার হাজারীবাগ খাদিজাতুল কোবরা নামের একটি মহিলা মাদ্রাসায় তৃতীয় শ্রেণির ছাত্রী। হাজারীবাগে একটি ভাড়া বাসায় তাদের সাথেই থাকে সে। গত রোববার (৩০ জুলাই) বিকেলে তাকে আমার শ্বশুরবাড়ি নগরকান্দার পীরেরগ্রামে যাওয়ার জন্য বাবুবাজার থেকে ভাঙ্গাগামী প্রচেষ্টা পরিবহনের (ঢাকা মেট্রো ব- ৬৪৮৩) একটি বাসে তুলে দেই। তার জন্য ভাঙ্গায় অপেক্ষা করছিলেন শ্বশুর কালাম শেখ। মেয়েটির বাবা মো. কালাম শেখ বলেন, মেয়েকে না পেয়ে তার মোবাইলে ফোন দিলে সেটিও বন্ধ পাই।

খোজাখুঁজি করে না পেয়ে রাতে পুলিশকে জানানো হয়। ভাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই জুয়েল বলেন, রাত আনুমানিক ৩টার দিকে এব্যাপারে একটি মৌখিক অভিযোগ পেয়ে পরিবারের লোকজনকে সাথে নিয়ে পুলিশ অভিযানে নামে। এরপর সোমবার সকালে ঐ বাসের সুপারভাইজার আসিফকে আটক করার পর তার দেয়া তথ্য মতে হেলপার রাকিবের বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। জানা যায়, ভাঙ্গায় পৌছার পর মেয়েটিকে বাস থেকে না নেমে নিরাপদে পৌছে দেয়ার কথা বলে কিছুদূর সামনে নিয়ে নামিয়ে হেলপার রাকিবুলের বাসায় নিয়ে যাওয়া হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এস আই মনির বলেন, অপহরণ ও ধর্ষণের অভিযোগে এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION