1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরে খরা সহিষ্ণু বিনা-১৭ জাতের ধানের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ১৩৪৮ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অধীনে বিনা ধান- ১৭ এর উপরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সালথা উপজেলার চন্দ্রপাড়ায় গোবরা খালী পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. হযরত আলী।
এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ করিম ও কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ আবুল হাসেম, সালথা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিবাংশু দাস, বাপাউবোর জুনিয়র কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ কৃষিবিদ গিয়াস আল হাসান, কৃষিবিদ অধীর কুমার বিশ^াস, সিনিয়র ফ্যাসিলেটর আফরোজা খানম ও কৃষক লুৎফর রহমান এবং মহিউদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিনা- ১৭ ধান খরা সহিষ্ণু, স্বল্প মেয়াদী ও অধিক ফলনশীল। আলোক সংবেদনশীল ও উন্নত গুনাগুন সম্পন্ন আমন ধানের জাতের এ ধান আবাদে কীটনাশক ও সার কম পরিমানে ব্যাবহার করা হয়। ফলে এ ধান আবাদে কৃষক লাভবান হবে।
অনুষ্ঠানে দুই শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেন। অনুষ্ঠান স্থলে পাঁচটি পানি ব্যাবস্থাপনা দল প্রদর্শনী প্লটস্থাপন করে, যা দেখে কৃষাণ কৃষানীরা শিক্ষা গ্রহন করেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION