1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুই লক্ষ টাকার গাঁজাসহ যুবক আটক

  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৮৫১ জন পঠিত
দুই লক্ষ টাকার গাঁজাসহ যুবক আটক
দুই লক্ষ টাকার গাঁজাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় দুই লক্ষ টাকার গাঁজাসহ ওমর ফারুক (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ জুন) দুপুরে মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় ওই যুবককে। এর আগে সোমবার (১৯ জুন) রাতে ফরিদপুর ভাঙ্গার ঢাকা-খুলনা মহাসড়কের হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক যুবক জেলার নগরকান্দার উপজেলার যদুরদিয়া এলাকার মৃত শফি সরদারের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের মুকসুদপুরগামী বসমুতি ট্রান্সপোর্ট লিঃ নামীয় একটি বাস রোইডিং পার্টির সহায়তায় গতিরোধ করা হয়।

পরে ওই বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি বলেন, আটককৃত ওমর ফারুকের বিরুদ্ধে জেলার ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের শেষে মঙ্গলবার (২০ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION