1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গরীব দুখী মানুষের দল জাকের পার্টি – মোস্তফা আমীর ফয়সাল

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬১৫ জন পঠিত

সালথা অফিস :
৭ই সফর বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে ফরিদপুরের সালথায় জাকের পার্টির মিশন ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় সালথা মাল্টি পারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা জাকের পার্টি। এসময় ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের সাথে কথা বলেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ¦াদা আলহাজ¦ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল।


উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ ছরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে মিশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জাকের পার্টি ওলামাফ্রন্ট ফরিদপুর বিভাগীয় সভাপতি মাওলানা মোঃ রইছ উদ্দিন, সদর উপজেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক আঃ কুদ্দুছ, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাংগঠণিক সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমূখ।


ভিডিও কনফারেন্সে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, জাকের পার্টি আল্লাহু ও রসুল (সাঃ) এর পার্টি। জাকের পার্টি বিশ^ওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান হুজুরের পার্টি। জাকের পার্টি নূহের তৈরি। ধনী লোক কখনও জাকের পার্টি করে না। জাকের পার্টি করে গরীব দুখী মানুষ। যত মহা বিপদ আসুক না কেন, জাকের পার্টির পতাকাতলে যারা থাকবে তাদের আল্লাহু হেফাজত করবেন। সবাই জাকের পার্টির পতাকা তলে সমবেত থাকবেন। সব সময় খাজাবাবার কদম শক্ত করে ধরবেন। এমন একদিন আসবে, সেদিন পুথিবীতে কোন ঘুষ-দূর্ণীতি, অন্যায়-অত্যাচার, পাপাচার থাকবে না। সেদিন সারা পৃথীবিতে ইসলামের পতাকা উড়বে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION