1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

হেলিকপ্টারে সালথায় কেনো রাব্বানী?

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬০৯ জন পঠিত
সালথা অফিস :
ফরিদপুরের সালথায় এসেছিলেন রাব্বানী। জানা গেছে, উপজেলা পরিষদে খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ঢাকা এলিভেটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও জয়ঝাপ গ্রামের কৃতি সন্তান মোঃ ইমরান তালুকদার। তিনি শনিবার দুপুর ১টায় হেলিকপ্টারযোগে উপজেলা চত্তরে অবতরন করেন। তার বাল্যবন্ধু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারের উপস্থিতিতে ঢাকা এলিভেটেড গ্রুপের পক্ষ থেকে তিনি উপজেলা পরিষদে ১০ সেট ফুটবল খেলার সামগ্রী উপহার দেন।
এসময় ইমরান তালুকদারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের প্রফেসর অনন্ত কুমার মালো, ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস গোলাম রাব্বানী, তরুন সমাজ সেবক আবু সায়েম হোসেন (টিটন মিয়া) প্রমূখ।
মোঃ ইমরান তালুকদার সাংবাদিকদের বলেন, আমি কোন রাজনীতি করি না। আমি রাজনীতির বাইরে থেকে আমার এলাকার মানুষের জন্য যতটুকু পারি সেবা করার চেষ্টা করবো। বর্তমান সময়ে মাদক ও অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। সমাজ থেকে মাদকদ্রব্য প্রতিরোধ করতে যুব সমাজকে খেলা-ধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। খেলা-ধুলার দিকে যুবকরা যদি মনোযোগ দেয় তাহলে মাদক থেকে ফিরে আসা সম্ভব ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION