1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে আসামীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৯৯ জন পঠিত
হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে আসামীর মৃত্যু
হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে আসামীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে আদালতে হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে মাহাবুবুর রহমান গাজী (৩৬) নামে এক আসামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের সামনে এ ঘটনা ঘটে। মৃত্যু হওয়া মাহবুবুর রহমান সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, মাহাবুবুর একটি সড়ক দুর্ঘটনার মামলার আসামি ছিলেন। যার কোতয়ালী থানার মামলা নং-১৪, তাং-০৬/০১/২০২০ ইং। তিনি এ মামলার হাজিরা দিতে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের বিচারক মো. ফরিদ আহম্মেদের কোর্টের বারান্দায় অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ফরিদপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাই। ফরিদপুরের কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান নামে এক আসামী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহরের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION