1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৪ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি:
উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। সকালে শ্রীঅঙ্গণ বৃহত উল্টো রথযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর গৌড় গোপাল আঙ্গিনা থেকে উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হয়। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এ উল্টো রথ যাত্রার উদ্বোধন করেন।

এর আগে এমপি চৌধুরী নায়াব ইউসুফ শ্রীঅঙ্গনে প্রসাদ বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধি, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নায়াব ইউসুফ বলেন, সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে তারা অন্যদের অনুরুপ সুযোগ সুবিধা ভোগ করবেন।

উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION