1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সদরপুরে সেতু নির্মাণ কাজে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৪৭৮ জন পঠিত
সদরপুরে সেতু নির্মাণ কাজে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত
সদরপুরে সেতু নির্মাণ কাজে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুররের সদরপুর উপজেলায় সেতু নির্মাণকালীন সময়ে মাটিচাপায় ঘটনাস্থলেই ৩ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪ জন শ্রমিক। বুধবার (৩১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের জমাদ্দার ডাংগী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তিনজন শ্রমিকের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করেন। জানা যায় এলজিইডির প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যায়ে ইমতিয়াজ আসিফ কন্সট্রাকশনের তত্ত¡াবধানে সেতু পূণনির্মাণ কাজ চলছিলো।

ঐ সেতুর নিচের অংশের পাইলিং এর কাজ চলাকালিন সময় হঠাৎ পূর্ব পাশের মাটি শ্রমিকদের উপরে ধ্বসে পড়লে মাটি চাপায় ঘটনাস্থলেই ৩ জন শ্রমিক নিহত হন। এ ঘটনায় নিহতরা হলেন- ফরিদপুরের কোতয়ালী থানার কবিরপুর এলাকার আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), একই থানার কুজুরদিয়া এলাকার ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০) ও বাগেরহাটের মোল্লারহাট থানার উদয়পুর উত্তরকান্দি এলাকার আলামিন খাঁ ছেলে জাবেদ খাঁ (২৩)।

এ ছাড়াও ফরিদপুরের কোতয়ালী থানার কুজুরদিয়া এলাকার মনির খাঁনের ছেলে সুমন খাঁন (২৭), একই থানার শোলাকুন্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০) এ ঘটনায় আহতরা হন। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সদরপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়াও নিহতদের পরিবারকে নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা প্রশাসন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION