1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

সদরপুরে শহীদ শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত

  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬১৬ জন পঠিত
সদরপুরে শহীদ শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত
সদরপুরে শহীদ শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে গতকাল সকাল দশ ঘটিকায় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়।

পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অতপর অতিথিদের মাঝে গাছের চারা বিতরণ এবং সবশেষে উপজেলা পরিষদ দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা ডা. এম.এ গফফার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ জামশেদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সমীর বৈদ্য সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন কলেজ-বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION