1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সদরপুরে ঈদে মাংস সরবরাহে গরু চুরির হিড়িক

  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৬৮২ জন পঠিত
সদরপুরে ঈদে মাংস সরবরাহের গরু চুরির হিড়িক
সদরপুরে ঈদে মাংস সরবরাহের গরু চুরির হিড়িক

হুমায়ূন কবির তুহিন, সদরপুর: ফরিদপুরের সদরপুরে ঈদুল ফেতরকে সামনে রেখে গরু চুরির হিড়িক পড়েছে। গত ৭দিনে উপজেলার চরাঞ্চলসহ বেশ কিছু স্থানে গরু চুরি করে মাংস ছাড়ানোর সময় জবাই গরু ও মাংস উদ্ধার করেছে স্থানীয় জনতা। গরু চুরির ভয়ে কৃষকরা বর্তমানে গোয়াল ঘরে রাত্রি যাপন করছে। এ ঘটনায় সদরপুর থানায় কয়েকটি অভিযোগ করেছে ভুক্তভুগি কৃষকরা।

জানা গেছে, সম্পতি উপজেলার চরমানাইর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের ছরোয়ার কাজীর প্রায় দুই লক্ষ টাকার দুইটি গরু চুরি হয় । পরের দিন একই ইউনিয়নে কিবরিয়া মোল্যার ডাঙ্গী গ্রামের কাশবন থেকে একটি গুরু জবাই করা অবস্থায় ও অপরটির মাংস উদ্ধার করা হয়। এব্যাপারে সদরপুর থানায় গরু মালিক একটি অভিযোগ দায়ের করে।

উপজেলা সদরের সতের রশি গ্রামের রাশেদ মোল্যার একটি গরু চুরির করার সময় চোর দাওয়া খেয়ে পালিয়ে যায়। অপর দিকে ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের খলিল বেপারীর বাড়িতে গরু চুরি করতে এসে চোর পালিয়ে যায়। এ ধরনের ঘটনা উপজেলায় প্রায় প্রতিদিনই ঘটছে। গরু মালিকদের মাঝে বর্তমানে আতংক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION