1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির

সদরপুরে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৮৪ জন পঠিত
সদরপুরে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
সদরপুরে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সদরপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ইসলামী ব্যংক সদরপুর শাখার আয়োজনে উপজেলা সদরের প্রধান সড়কের হাসপাতাল মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন বুথটি উদ্বোধন করেন প্রধান অতিথী ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ফরিদপুর শাখা ব্যবস্থাপক জনাব নুরুজ্জামান হাওলাদার। এর আগে ব্যাংকের সদরপুর বাজার এজেন্ট আউটলেট (১৪৮/০৩)- শাখায় সদরপুর শাখার ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক কবির হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষ্যে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ফরিদপুর শাখা ব্যবস্থাপক জনাব নুরুজ্জামান হাওলাদার প্রধান অতিথীর বক্তব্যে বলেন, ইসলামী শরীয়াহ পরিপালনের দেশের টেকসই উন্নয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অব্যাহত ভাবে অবদান রেখে চলেছে। এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সদরপুর শাখা ব্যবস্থাপক কে. এম. শাহাদাত হোসেন সাকু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিমুল তালুকদার, সরদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION