1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সদরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেজার জব্দ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৭৯৪ জন পঠিত
সদরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেজার জব্দ
সদরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেজার জব্দ

মোঃ হুমায়ুন কবির (তুহিন) : ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী বাজারে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অপরদিকে গত বুধবার বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামে অভিযানে চালিয়ে ২টি ড্রেজার জব্দ ও অবৈধ ভাবে মাটি কাটার দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪/১-৬৬ ধারায় মাটি ব্যবসায়ী ইউসুফ বেপারীকে ৫টি মামলা ও ৪ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত।

উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ঢেউখালী বাজারে হরিণনা গ্রামের ফরমান মোল্যার ছেলে রিপন মোল্যা (৪০) সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মান করছিল।

ভ্রাম্যমান আদালতের অভিযানে দোকান ঘরের অতিরিক্ত অংশ উচ্ছেদ করা হয় । উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমানের সাথে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, অবৈধ স্থাপনা ও ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION