1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর বোয়ালমারীর নিখোঁজ সেই কলেজ ছাত্রী উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৬৮৪ জন পঠিত
সংবাদ প্রকাশের পর বোয়ালমারীর নিখোঁজ সেই কলেজ ছাত্রী উদ্ধার
সংবাদ প্রকাশের পর বোয়ালমারীর নিখোঁজ সেই কলেজ ছাত্রী উদ্ধার

এস এম রুবেল, বোয়ালমারী : জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় ও আজকের ফরিদপুর অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হওয়ার পরে পুলিশ প্রশাসন ও ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন নবাবের প্রচেষ্টায় সেই নিখোঁজ কলেজ ছাত্রী দিশা রানী দাসকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিরুল ইসলামের বাড়িতে সাধারন সালিশের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী সেই কলেজ ছাত্রীকে তার বাবার কাছে ফেরত দেয়া হয়।

জানা যায়, গত ২ আগস্টে ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের দীলিপ কুমার দাসের মেয়ে কলেজ ছাত্রী দিশা রানী দাস (১৭) পাশের সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের আজিজুর মুন্সির ছেলে জায়েদ মুন্সির (১৯) সাথে কাদিরদী কলেজ থেকে বিকেল ৫টায় পালিয়ে যায়। পরে ওই ছেলে মেয়েটিকে মুসলিম বানিয়ে কোর্টের মাধ্যমে এফিডেভিট করে দুজনের সম্মতিতে বিয়ে করেন। কলেজ ছাত্রীর বাবা তার মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সে সূত্রে পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করতে তৎপর হয়ে ওঠেন। পরে জায়েদ ও ওই মেয়েকে উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার জানান, যেহেতু ছেলে মেয়ে দু’ জনের সম্মতিতে পালিয়ে ছিল বলে জানতে পেরেছি । কলেজ ছাত্রীর বয়স ৪ মাস কম হওয়ায় ছেলেকে তার বাড়িতে পাঠিয়ে মেয়েটিকে তার বাবা দীলিপ কুমার দাসের কাছে চেয়ারম্যান মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে বুঝিয়ে দেয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION