1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

শিক্ষক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা –জেলা প্রশাসক কামরুল আহসান

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৮৪ জন পঠিত
শিক্ষক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ----জেলা প্রশাসক কামরুল আহসান
শিক্ষক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ----জেলা প্রশাসক কামরুল আহসান

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসকের সাথে কর্মরত উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েজে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ফরিদপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মোঃকামরুল আহসান তালুকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন ফরিদপুর জেলা হবে আধুনিক ও স্মার্ট এবং শিক্ষক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সময় তিনি আরো বলেন পৃথিবীর ১শটি সেরা ভাষনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান এঁর ১৯৭১ সালের ৭ মার্চের ভাষন অন্যতম সেরা ভাষন। আগামী ১০ বছর পর হয়তো আমরা আর মুক্তিযোদ্ধাদের নাইও দেখতে পারি। মতবিনিময় সভায় নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে অনুভুতি ব্যাক্ত করে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভুইয়া,বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান ও সুধির কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি মোঃ আসলাম মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনা,জেলা পরিষদ সদস্য আকরামুল করিম আকরাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল প্রমুখ। মতবিনিময় সভা চলা কালীন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ ওহাবকে মাঞ্চে আহবান ও বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় তার অনুসারীদের নিয়ে সভা স্থল ত্যাক করেন। অপর দিকে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অনুভুতি ব্যক্ত করার সুযোগ পান নাই । এতে তাদের মধ্যে ক্ষভের সৃষ্ঠি হয়। মতবিনিময় পরবর্তী উপজেলার ৮টি কিশোর-কিশোরী ক্লাবের ৮০ জন্য কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION