1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

লকডাউন : ৪৩ জনকে জরিমানা, অটো বাইক ও মোটরসাইকেল জব্দ

  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৩৭৩ জন পঠিত

ফরিদপুর জেলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ০৪-০৭-২০২১ খ্রিঃ বিকাল ১৬:০০ ঘটিকা হতে ০৫-০৭-২০২১ খ্রিঃ বিকাল ১৬:০০ ঘটিকা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ভাংগা থানা এলাকায় ১১ জনকে ১৫০০ টাকা, সদরপুর থানা এলাকায় ০৩ জনকে ৬০০ টাকা, নগরকান্দা থানা এলাকায় ২১ জনকে ২০১০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ জনকে ৪২২০০ (বিয়াল্লিশ হাজার দুইশত) টাকা জরিমানা করা হয়। এছাড়া কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ০৮ জনকে আটক করা হয়েছে এবং ০৪ টি অটো গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া সদরপুর থানা পুলিশ কর্তৃক ০৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ক্রমবর্ধিষ্ণু সংক্রমন প্রতিরোধে দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ০১ জুলাই/২০২১ তারিখ সকাল ০৬.০০ ঘটিকা হতে ১৪ জুলাই/২০২১ খ্রিঃ তারিখ মধ্যরাত পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা বিধি-নিষেধ আরোপ করেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা পুলিশের উদ্যেগে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে জনগণের জানমালের নিরাপত্তা বিধানকল্পে বিভিন্ন নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কঠোর বিধি-নিষেধ পালনে আইন শৃঙ্খলা রক্ষার্থে ফরিদপুর জেলা সদরে কোতয়ালী থানা ও অন্যান্য ০৮টি থানা এলাকায় মোট ১২টি চেকপোস্ট ও ২৯ টি মোবাইল টিম গঠনের মাধ্যমে নিরলসভাবে ফরিদপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, RAB, বিজিবি এবং বাংলাদেশ আনসারের সদস্যবৃন্দ মোতায়েন রয়েছে। অদ্য ০৫-০৭-২০২১ খ্রিঃ সকাল ০৬:০০ ঘটিকা হতে পালাক্রমে জেলা পুলিশ বিভিন্ন পোস্টে মোতায়েন হয়ে কাজ করছে। মোবাইল টিমে নিয়োজিত পুলিশ সদস্যদের মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।

কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। অতি জরুরী প্রয়োজনে যারা বের হবেন তাদেরকে পরিচয়পত্র, জরুরী প্রয়োজনের স্বপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টস, ব্যক্তিগত যানবাহন নিয়ে বের হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ ও কাগজপত্রাদি (যেমন: হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন পেপার ইত্যাদি) সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION