1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

মানববন্ধন : ঘাতকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবী (ভিডিওসহ)

  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৮৬৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর সদর উপজেলার গেরদায় এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র নাঈম শেখ (১৩), বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় মৃত্যুর ঘটনায় চালকের শাস্তি ও শিক্ষার্থীসহ সকলের জন্যে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গেরদা বাজারের বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে তারা কিশোর নাঈম শেখের মৃত্যুর ঘটনাকে নির্মম জানিয়ে শোক প্রকাশ করেন। এসময় তারা ওই ট্রলির চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবী জানান।

ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন :

https://fb.watch/c93uJjSkHU/

উল্লেখ্য, গত ৩১ মার্চ দুপুরে ওই ছাত্র স্কুল থেকে বাই সাইকেল যোগে বাড়ী ফেরার সময় স্কুলের অদুরে দীঘিরপাড় মোড় এলাকায় বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় পিষ্ঠ হয়ে নিহত হন। এসময় স্থানীয়রা ট্রলি ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিহত নাঈম একই উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের সেকেন্দার শেখের ছোট পুত্র। বাবা সেকেন্দার শেখ পেশায় দিনমজুর। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION