1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধুখালী পৌর কাউন্সিলর আ: হান্নান এর ইন্তেকাল

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৫৩৬ জন পঠিত
মধুখালী পৌর কাউন্সিলর আ: হান্নান এর ইন্তেকাল
মধুখালী পৌর কাউন্সিলর আ: হান্নান এর ইন্তেকাল

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও মেছড়দিয়া গ্রামের সমাজ সেবক মরহুম জয়নাল মোল্যার ছেলে জনপ্রতিনিধি মো: আ: হান্নান মোল্যা (৫৬) বুধবার (১ ডিসেম্বর) রাত পৌনে ৩টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন (ইন্না .. রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র সন্তানসহ ভাই, বোন আত্বীয়স্বজন ও অসংখ্যক গুনাগ্রাহী রেখে গেছেন।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় মরহুমের নামাজে জানাযা পৌরসভার মেছড়দিয়া গ্রামের পশ্চিমপাড়া গোরস্থান সংলগ্ন দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শেষে মেছড়দিয়া কবর স্থানে দাফন করা হয়েছে।

জানা যায় উপজেলা চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, পৌর মেয়র খোন্দকার মোর্শেদ রহমান লিমন, বিএনপি নেতা সাহাবুদ্দিন আহম্মেদ, মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মন্নু, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আলী আহম্মদসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ জানাযায় অংশগ্রহন করেন। উল্লেখ্য আ: হান্নান সাবেক মধুখালী ইউনিয়নের সদস্য ও পরবর্তীতে ২০১৫ সালে ও ২০২০ সালে মধুখালী পৌরসভার নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION