1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে র‌্যালী-আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৬৪ জন পঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ৮ মার্চ মঙ্গলবারঃ “শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা”“টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা আওয়ামীলীগ ও মধুখালী মহিলা পরিষদের আয়োজনে ভিন্ন ভিন্ন ভেনুতে র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু করে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এর উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ.উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ অন্তরা ঘোষ, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,উপজেলা পল্লী উন্নয়ন দারিদ্র বিমোচন কর্মকর্তা অলোকা সেন ও মধুখালী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নাজমা বেগম প্রমুখ। সকালে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে পৌর সদরে অবস্থিত রইছননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন রইছননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) লাভলী পারভীন,মহিলা পরিষদের সাধারন সম্পাদক সামসুন্নাহার নেহার,তুরিন শাহরিযার,পৌর কাউন্সিলর রেহেনা আলমীর প্রমুখ। অপরদিকে সকাল সাড়ে ১০টায় রইছননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকাসহ গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে আধুনিক মিলনায়তন সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্বওে র‌্যালী শেষ হয়। বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে র‌্যালী পরবর্তী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে সাংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের মিলি ইসলাম,প্রীতি কণা ভাদুরী,খন্দকার রুবিনাসহ প্রমুখ। র‌্যালী ও আলোচনা পরবর্তী ভিন্ন ভিন্ন ভেনুতে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION