1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

মধুখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৫৫৯ জন পঠিত
মধুখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
মধুখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে ঘোপঘাট ফুটবল মাঠ ও এলাকার যুব সমাজের যৌথ আয়োজনে ৪দলীয় ঘোপঘাট ফুটবল মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় সেগেন্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২অক্টোবর বুধবার বিকেলে ঘোপঘাট ফুটবল মাঠে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার বদিউল আলম ফিরোজের সভাপতিত্বে খেলায় অতিথি হেসেবে খেলা উপভোগ করেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ শফিকুল ইসলাম,বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মেগচামী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদুল আলম কোরকদি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান,বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান হোসেন মোল্যা, শেখ মোঃ জালাল উদ্দিন,ঘোপঘাট ফুটবল মাঠ কমিটির সভাপতি মোঃ মোর্শেদ মীর ও সাধারন সম্পাদক মোঃ সবুজ শেখসহ প্রমুখ।

২য় সেগেন্ড ফাইনাল খেলায় গোপালগঞ্জ জেলা ফুটবল একাদশ বনাম কুষ্টিয়া জেলা ফুুটবল একাদশ খেলায় অংশ গ্রহন করে। গোপালগঞ্জ জেলা ফুটবল একাদশ দল ১-০ গোল করে প্রথম ভাগে এগিয়ে যায়।কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ দল খেলার শেষ মুহুর্তে গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। অবশেষে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ দল ট্রাইব্রেকারে গোপালগঞ্জ জেলা ফুটবল একাদশ দলকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে খেলার সুযোগ করে নিলো। কর্দমাক্ত মাঠে বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী-পুরুষ খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন আবুল বাশার মিয়া। সহকারী হিসেবে ছিলেন সবুজ ও দেলোয়ার হোসেন এবং মহেশ বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION